রাউজান উপজেলার কদলপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। ২১ অক্টোবর বুধবার সকালে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত এবং একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি থেকে এসব বই তুলে দেন সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ও সাবেক অর্থ সচিব এবং কদলপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মঞ্জুরুল কিবরীয়া, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক (সচিব) মুহাম্মদ মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ইউএই-এর পরিচালক, আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং বাংলাদেশ সিআইপি বিজনেসের ফাউন্ডার অ্যাডভাইজার মোহাম্মদ নজরুল ইসলাম (সিআইপি)। কদলপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মো. আরমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কদলপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নিজাম উদ্দীন চৌধুরী, কদলপুর আইডিয়াল হাই স্কুল পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য শাহজাদা ছৈয়দ মকছুদুল আলম, প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মঈনউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক চৌধুরী, প্রভাষক শাহ আলম, রাকিবুল হাসান, রবিউল হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবনে সহযোগিতা করা একটি মহৎ উদ্যোগ। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষার পথ সুগম করতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা যেন আর্থিক প্রতিবন্ধকতার কারণে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মঞ্জুরুল কিবরীয়া বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশে পাঠ্যবইয়ের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রাক্তন ছাত্র সমিতির এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি শিক্ষা বিস্তারেও ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত এবং একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিজা আক্তার ও সামিয়া আক্তারের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেন অতিথিরা এবং প্রাক্তন ছাত্র সমিতির কর্মকর্তারা জানান ধারাবাহিকভাবে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম
রাউজান কদলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রাক্তন ছাত্র সমিতির বই বিতরণ
-
মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (রাউজান) চট্টগ্রাম - আপডেট সময় ০১:৩৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















