ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন

  • সিলেট ব্যুরো
  • আপডেট সময় ০১:৩৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • 39

বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের (২০২৬-২০২৮) সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সিলেট মহানগরীর রেইনবো চাইনিজ রেষ্টুরেন্টে সমিতির সভাপতি খন্দকার শিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক ড. এনামুল হক সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপ¯ি’ত ছিলেন। সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করা এবং বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে অভিপ্রায় ব্যক্ত করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ সনের জন্য খন্দকার শিপার আহমদকে পুনরায় সভাপতি এবং ডক্টর এনামুল হক সরদারকে পুনরায় সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি এ.এস.এ আনোয়ার“ল ইসলাম, সহসভাপতি অধ্যাপক ছুরাব আলী, অ্যাডভোকেট আব্দুল মতিন, মো. আতাউর রহমান ও অ্যাডভোকেট ফখর“ল হোসেন চৌধুরী। যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল ও জাহেদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, প্রচার সম্পাদক সাংবাদিক এম এ মতিন, দপ্তর সম্পাদক মো. অলিউর রহমান সুফী, সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নাজমুল আনসারী, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জামাল আহমদ মাস্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ গিয়াস উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা বেগম চৌধুরী এবং কোষাধ্যক্ষ আলা হোসেন। কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন ময়নুল হক চৌধুরী, আব্দুল জলিল জিলু, লিয়াকত শাহ ফরিদী, আখতার“জ্জামান চৌধুরী জগলু, এস.টি.এম ফখর উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, অ্যাডভোকেট দিদার আহমেদ, শাহীন আলম জয়, খালেদ আহমদ, ডাঃ মোহাম্মদ সাকির আহমদ শাহীন, অ্যাডভোকেট ইকবাল আহমদ, সেলিম আহমদ জিতু। সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির আগামী দিনের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সকল সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন। তাঁরা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও বেগবান করা সম্ভব। বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার মানুষের কল্যাণে সমিতি পূর্বের ন্যায় ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন

আপডেট সময় ০১:৩৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬