ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন
দেশীয় সাংস্কৃতিক সংসদের সিলেট অঞ্চলের “কালচারাল লিডারশীপ প্রোগ্রাম

সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া মননশীল রাজনৈতিক কর্মী ও নেতা তৈরি হয় না:এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট অঞ্চলের প্রধান উপদেষ্টা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট অঞ্চলের প্রধান উপদেষ্টা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া মননশীল রাজনৈতিক কর্মী ও নেতা তৈরি হয় না। আর মননশীল  রাজনৈতিক শক্তি ছাড়া পরিচ্ছন্ন ও টেকসই রাজনৈতিক বিপ্লব সম্ভব নয়। তাই দেশীয় সাংস্কৃতিক সংসদের ওপর এক বিশাল দায়িত্ব, এ দায়িত্ব পালনে অবসরের সময় নেই। কবি মতিউর রহমান মল্লিকের ভাষায়,-এখনো মানুষ মরে পথের পরে
এখনো আসেনি সুখ ঘরে ঘরে
কী করে তাহলে তুমি নেবে বিশ্রাম
কী করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম ॥’ তিনি দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট অঞ্চলের উদ্যোগে ২৩ অক্টোবর-২০২৬, জুমাবার, সকাল ১০:০০ ঘটিকায় সিলেট নগরীর একটি গুরুত্বপূর্ণ ‘হলে দিনব্যাপী কালচারাল লিডারশীপ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর।

প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট জেলার উপদেষ্টা মাওলানা হাবীবুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুস সালাম আল মাদানী এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট নগরের উপদেষ্টা ড. নুরুল ইসলাম বাবুল।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ কবি কালাম আজাদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সেক্রেটারি গল্পকার সেলিম আওয়াল,মুফাস্সির আহমদ ফয়েজী, কবি বাছিত ইবনে হাবিব, কবি নাজমুল আনসারী, প্রমুখ।

দিনব্যাপী এই আয়োজনটি সিলেট অঞ্চলের পরিচালক মোঃ জাহিদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এবং অঞ্চল তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ্ আল মাহমুদ এর তত্বাবধানে বাস্তবায়ন হয়। এছাড়াও সিলেট মহানগর, সিলেট জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়।

দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর বলেন, আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের সব কিছু উদার করে নিয়ে অপসংষ্কৃতির  আগ্রাসন থেকে দেশের তরুণদের রক্ষা করব। সকল ধর্ম বর্ণের মানুষকে বিশুদ্ধ সাহিত্য সংস্কৃতি চর্চায় অনুপ্রারিণত করব।

জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

দেশীয় সাংস্কৃতিক সংসদের সিলেট অঞ্চলের “কালচারাল লিডারশীপ প্রোগ্রাম

সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া মননশীল রাজনৈতিক কর্মী ও নেতা তৈরি হয় না:এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

আপডেট সময় ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬