ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সোমেশ^রী নদী পারাপারে ভরসা কাঠের সেতু নির্মাণ করে দিচ্ছেন ডেপুটি স্পিকার Logo রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে দেয়াল ভাঙচুর, চার দোকানে তালা ও মালামাল লুটের অভিযোগ! Logo দুপচাঁচিয়া ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্বোধন Logo মৌলভীবাজারে রুমনের বিরুদ্ধে যুক্তরাজ্যে পাঠানোর নামে ২ কোটি ৬ লক্ষ টাকা আতœসাতের অভিযোগ Logo মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ৩২তম বার্ষিক সাধারণ সভা Logo জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা Logo দিনাজপুরে ৪২ বিজিবির রাতভর অভিযান, ভারতীয় মাদক উদ্ধার Logo ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে লুট চেষ্টার ঘটনায় নতুন মোড়, এবার নিরাপত্তাকর্মী গ্রেপ্তার Logo আমন্ত্রণপত্রে সকাল ১১টা-জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু ১০টায় Logo কুলিয়ার মধ্যেপাড়ায় চেয়ারম্যান প্রার্থী ডা. মেহেদী হাসান মেহেরের উঠান বৈঠক

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন

চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় মিরসরাই উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সভাপতি পদে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি রাজিব মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ইমাম হোসেন নির্বাচিত হন। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের অজয় কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোহনা টেলিভিশনের কামরুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিনের জাবেদ হোসাইন এবং দপ্তর সম্পাদক দৈনিক জনতার আবদুল মান্নান রানা, প্রচার সম্পাদক দৈনিক ভোরের ডাক এমদাদুল হক ভুঁইয়া। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদ উল্যাহ। এ সময় নির্বাচন কমিশনের দায়িত্বে আরও ছিলেন মিরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম এবং প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সহ-অধ্যাপক সৈয়দা শামছুর নাহার। নির্বাচন পরিদর্শন করেন হেডমাস্টার হেদায়েত উল্যাহ, মাসিক ব্ল্যাক আই সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী, মিরসরাই স্কুল মার্কেটের সভাপতি আবু জাফর, অধ্যাপক আখতারুজ্জামান ও বিএনপি নেতা শেখ আহমদ। ভোটগ্রহণ শেষে নির্বাচন আহ্বায়ক মাহবুব পলাশের সভাপতিত্বে এবং ক্লাবের সদস্য বাবলু দের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যরা বক্তব্য দেন। পরে নির্বাচনে বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেন নির্বাচন আহ্বায়ক কমিটির সদস্যরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোমেশ^রী নদী পারাপারে ভরসা কাঠের সেতু নির্মাণ করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন

আপডেট সময় ০২:০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬