গতকাল দুপচাঁচিয়া উপজেলায় ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের উদ্বোধন করা হয়েছে। থানা বাসট্যান্ড সংলগ্ন ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক খলিলুর রহমানের সভাপিতত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. এল.কে শিবলী, অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, অধ্যক্ষ রেজাউল ইসলাম সরদার, দুপচাঁচিয়া নিউ মার্কেটের সত্তাধীকারি শামসুদ্দিন আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আলাউদ্দিন, আলহাজ¦ আবু বক্কর সিদ্দিক সহ প্রমূখ। সমগ্র সভাটি পরিচালনা করেন দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের উপ-ব্যাবস্থাপনা পরিচালক জিয়াউল হক লিটন। পরে দেশ ও জাতির সমৃদ্ধ কামনা করে দোয়া করা হয়।
সংবাদ শিরোনাম
দুপচাঁচিয়া ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্বোধন
-
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি - আপডেট সময় ০২:১৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















