ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী Logo সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

কালীগঞ্জে ইয়াংস্টার হেল্পিং সোসাইটির উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়াংস্টার হেল্পিং সোসাইটি’র উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এম. মুরসালিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সদস্য ও উপদেষ্টাম-লীর সদস্যরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আলোচনা সভার মূল প্রতিপাদ্য ছিল ‘তরুণরা কেন মাদক গ্রহণ করছে এবং এর প্রতিকার’। সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি বর্তমানে সমাজের অন্যতম ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের একটি অংশ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হয়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অসৎ সঙ্গ, পারিবারিক অসচেতনতা, হতাশা ও সামাজিক অবক্ষয়সহ নানা কারণে তরুণরা মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের শান্তি-শৃঙ্খলাও নষ্ট করে। তাই মাদকের ভয়াবহতা সম্পর্কে তরুণদের সচেতন করার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এ সময় তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা-, নৈতিক শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী আলোচনা সভা শেষে তরুণ সমাজের কল্যাণ, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে সংগঠনের সদস্যরা এলাকার সাধারণ মানুষের মধ্যে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় মাদক থেকে দূরে থাকা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। তরুণ প্রজন্মের এমন ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, যুবসমাজের উদ্যোগে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। নিয়মিত এ ধরনের কর্মসূচি পরিচালিত হলে সমাজে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি পাবে। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেন, ইয়াংস্টার হেল্পিং সোসাইটির মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এলে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

কালীগঞ্জে ইয়াংস্টার হেল্পিং সোসাইটির উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

আপডেট সময় ০৭:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬