চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী সংসদ কতৃক ফ্রি চিকিৎসা ক্যাম্প, দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। গত ২৫ অক্টোবর রবিবার সকাল ১০ টায়। আ্যাডভোকেট ইসহাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাওলানা ড. আব্দুল কাদের নিজামী, অধ্যক্ষ লোহাগাড়া ফাজিল (ডিগ্রী) সংবর্ধিত অতিথি মাওলানা ফরিদ আহমদ, সাবেক সুপার আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা, উদ্বোধন করেন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ সুপার ও সেক্রেটারি আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা, বিশেষ অতিথি ছিলেন এম. রফিক দিদার বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সিনিয়র সহ-সভাপতি লোহাগাড়া উপজেলা শাখা, আধুনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল আরীফ। বক্তরা বলেন, আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠিতা মরহুম মাওলানা আশরাফ আলী (রঃ) ছিলেন আলেম, শিক্ষক, সমাজ সেবক, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন একজন ব্যাক্তি। যার আন্তরিক ত্যাগে প্রতিষ্ঠিত হয়েছেন আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা। যা তিল তিল করে এই পর্যন্ত এসেছে। এই মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ন জায়গায় কাজ করছেন। দেশ ও দশের সেবায় কাজ করছেন।
সংবাদ শিরোনাম
আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসায় ফ্রি চিকিৎসা, দোয়া ও বিদায় সংবর্ধনা
-
আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম - আপডেট সময় ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- 9
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















