অক্টোবর সেবা মাস ২০২৬ উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর উদ্যোগে এবং লিও ক্লাব অব চিটাগং খুলশী, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু ও লিও ক্লাব অব চিটাগং খুলশী ক্রাউনের সহযোগিতায় চট্টগ্রামের মীরসরাইয়ে একটি সমন্বিত সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিঠাছড়া জেনারেল হাসপাতাল, মিঠাছড়া, মীরসরাই, ২৪/১০/২৬ইং শনিবার সকাল ৯ ঘটিকায় আয়োজিত এ কর্মসূচিতে ৩০০-এর বেশি রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। তাঁদের মধ্য থেকে ৪৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়। পাশাপাশি কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। কর্মসূচির অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা, বৃক্ষরোপণ, পথকুকুরকে খাবার প্রদান এবং ডেঙ্গু ও হাম প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম। এসব উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও প্রাণিকল্যাণে অবদান রাখার প্রচেষ্টা চালানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর (ডিজি) লায়ন কামরুজ্জামান লিটন, সাবেক জেলা গভর্নর (পিডিজি) লায়ন এম. ডি. এম. মহিউদ্দিন চৌধুরী ও লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। এ ছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর সভাপতি লায়ন রাশেদা আক্তার মুন্নি, কোষাধ্যক্ষ লায়ন জিহাদুল ইসলাম চৌধুরী, লায়ন অ্যাডভোকেট এম. নুরুল ইসলাম, লায়ন এম. ডি. মাসুদুল করিম, লায়ন সাব্বির আহমেদ, লায়ন আবুল হাসেম, লায়ন আব্দুল মান্নান এবং লায়ন মশিউর রহমান মাহি। কর্মসূচি বাস্তবায়নে লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু ক্লাব ডিরেক্টর লিও শাহাদাত ও লিও জুয়েলসহ সংশ্লিষ্ট লিও সদস্যরা সহযোগিতা করেন। এ সময় লায়ন্স ও লিও নেতৃবৃন্দের সম্মিলিত অংশগ্রহণে অক্টোবর সেবা মাসের মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা প্রতিফলিত হয়। এ ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের প্রতি দায়বদ্ধতা পালনে লায়ন্স ও লিও ক্লাবসমূহের অঙ্গীকার আরও সুদৃঢ় হয়।
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে লায়ন্স ও লিও ক্লাব সমূহের উদ্যোগে বিনামূল্যে তিন শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা
-
কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম - আপডেট সময় ০৭:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























