ডাবুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কান্দিপাড়াস্থ মনির উল্লাহ সওদাগরের বাড়ির নিবাসী দিনমজুর মোহাম্মদ জাকারিয়া গাছ কাটতে গিয়ে পায়ে গাছ পড়ে গুরুতর আহত হওয়ার খবর শুনে রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় তাকে দেখতে ছুটে যান এবং আর্থিক সহায়তা প্রদান করেন ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মোঃ কামাল মিয়া। ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সামাজ প্রতিনিধি সহ আহত জাকারিয়ার ঘরে গিয়ে তার শারীরিক খোজখবর নেন এবং চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কান্দিপাড়া মাদ্রাসার পরিচালক হাফেজ কারী মোঃ শহীদুল্লাহ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ মামুন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ শোয়াইব, ইউনিয়ন কৃষকদলের সভাপতি নুরুল আলম কালু, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, যুবদল নেতা মোঃ সহিদ, মোঃ লোকমান, ছাত্রদল নেতা আবু তাহের রাফুল, রবিন তালুকদার সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সামাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একই এলাকার কৃতি সন্তান দীর্ঘ ৩৫ বছর চট্টগ্রাম বন্দরের সহকারী হিসাব রক্ষণ পদে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন পরবর্তী অবসরপ্রাপ্ত হওয়ায় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় এবং তার শারীরিক অবস্থার খোজখবর নেন। শেষে ডাবুয়া কান্দিপাড়া মাদ্রাসা পরিদর্শন করেন এবং মাদ্রাসার ল্যাবের একটি প্রিন্টার ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করেন ও ভবিষ্যতেও মাদ্রাসা অবকাঠামো সহ যেকোনো উন্নয়ন কাজের জন্য সহায়তা আশ্বাস প্রদান করেন।
সংবাদ শিরোনাম
রাউজানের ডাবুয়ায় গাছ পড়ে গুরুতর আহত জাকারিয়াকে চিকিৎসা সহায়তা প্রদান
-
মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (রাউজান) চট্টগ্রাম - আপডেট সময় ০১:৩৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- 8
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























