ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। একই সময়ে মারা গেছেন ১১ ডেঙ্গুরোগী, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে, গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এসময় তিনজন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ২৫০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। চট্টগ্রাম বিভাগে ২৪১ জন ভর্তি হয়েছেন, মারা গেছেন একজন।একই সময়ে রাজশাহী বিভাগে ২২৯ জন ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশাল বিভাগে ২১৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে কারও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। রংপুর বিভাগে ১১২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সিলেট বিভাগে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৬। তবে এ তিন বিভাগে আলোচ্য সময়ে কারও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রামে একজন, নওগাঁয় একজন, খুলনায় ৩ জন এবং বাগেরহাটে ৩ জন রয়েছেন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৮ হাজার ২৩৭ জন এবং মারা গেছেন ৪০০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২১ হাজার ৪২২ জন এবং বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ৪১৫ জন ডেঙ্গুরোগী।গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর ডেঙ্গুর বিস্তার ও মৃত্যু দুটোই উল্লেখযোগ্যহারে বেড়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৬ হাজার ৪২৩ জন এবং মৃত্যু হয়েছিল ২৬৯ জনের। সে তুলনায় চলতি বছরের একই সময়ে আক্রান্ত ও মৃত্যু উভয়ই প্রায় দ্বিগুণ হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের

আপডেট সময় ০৯:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬