ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

চর রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ ৪৮তম কুড়িগ্রামের রাজিবপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের এই দিনটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় পতাকা উত্তোলন সহ, একটি বর্ণাঢ্য র?্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনের সূচনা হয় থানা মোড় এলাকা থেকে একটি বিশাল আনন্দ মিছিলের মাধ্যমে। র?্যালিটি রাজিবপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। র?্যালিতে উপজেলার তিনটি ইউনিয়নের যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে”-এমন স্লোগানে মুখর হয়ে ওঠে রাজিবপুরের রাজপথ। র?্যালি শেষে থানা মোড় দলীয় কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব, আব্দুল হাই সরকার, প্রথম সদস্য অধ্যক্ষ মাহবুবুর রশিদ ম-ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, অধ্যাপক গোলাম মোস্তফা, যুগ্ন আহবায়ক, আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন ম-ল, এ কে এম ওসমান গনি, ও তিনটি ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতৃবৃন্দসহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়া এই সংগঠন দেশের তরুণ সমাজকে জাগ্রত করেছে ন্যায়ের পথে। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের নানা অব্যবস্থা, যুব সমাজের বেকারত্ব সমস্যা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তুলে ধরেন। তারা আরও বলেন, যুবদলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে কাজ করতে হবে, কারণ তারুণ্যই আগামী দিনের নেতৃত্ব। বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দেশনেত্রী জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ৪৮ বছরের এই পথচলায় সংগঠনটি দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

চর রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৮:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬