Be a Hand Washing Hero‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি ও হাতধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা অংশ নেন। পরে হাতধোয়া প্রদর্শনীর মাধ্যমে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি তুলে ধরা হয়। এ সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগজীবাণুর বিস্তার রোধ এবং সুস্থ জীবনযাপনে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম, পল্লী বিদ্যুতের ডিজিএম সৈকত বড়ুয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী এবং জনস্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, দৈনন্দিন জীবনে সাবান ও নিরাপদ পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে খাবার খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর হাত ধোয়ার অভ্যাস সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। এ বিষয়ে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশ্ব হাতধোয়া দিবসের মূল বার্তা হলোÑহাত ধোয়াকে দৈনন্দিন জীবনের নিয়মিত অভ্যাসে পরিণত করা এবং নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করা। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা চর্চায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবাদ শিরোনাম
টুঙ্গিপাড়ায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন, সচেতনতায় র্যালি ও হাতধোয়া প্রদর্শনী
-
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ০৮:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















