ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

প্রশাসনের অনুমতির তোয়াক্কা না করেই কুন্ডুবাড়ি মেলা উপলক্ষে অবৈধভাবে মহাসড়কের পাশে দোকান উত্তোলনের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে কালীপূজা কে কেন্দ্র করে প্রায় ২০০ বছরের পুরাতন কুন্ডবাড়ি মেলা আয়োজন করা হয়ে থাকে। পূজা ও মেলা উদযাপন কমিটি উপজেলা প্রশাসন কর্তৃক অনুমতি সাপেক্ষে তিন থেকে পাঁচ দিনব্যাপী মেলা আয়োজন করে থাকে। কিন্তু এ বছর এখনো পর্যন্ত কোনো মেলা আয়োজনের অনুমতি প্রদান না করা হলেও একটি মহল মহাসড়কের পাশে অবৈধভাবে দোকানপাট নির্মাণের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কালকিনি পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ডের পুয়ালী মাদারীপুর এবং দক্ষিণ গোপালপুর এলাকায় প্রায় দুইশত বছর পূর্বের কুন্ডবাড়ি মেলা উপলক্ষে মহাসড়কের পাশে অবৈধভাবে বাঁশ খুঁটি গেরে মেলার দোকানঘর নির্মাণের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, এই সব দোকানঘর থেকে উচ্চ হারে চাঁদা তুলে দোকান বরাদ্দ দিয়ে থাকে একটি মহল। এই মহলের সাথে আবার সখ্যতা রয়েছে এলাকার প্রভাবশালী মহলের, এতে করে মেলাকে কেন্দ্র করে চাঁদার মহোৎসবে পরিণত হয়। যা কিনা এই মেলার ঐতিহ্যকে বিলীনের এর পথে নিয়ে যাচ্ছে। নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, ১৫-২০ বছর পূর্বেও কুন্ডবাড়ি মেলা কে কেন্দ্র করে কোন চাঁদার প্রচলন ছিল না। কিন্তু সময়ের পরিক্রমায় দিনকে দিন এই চাঁদার প্রচলন চালু করেছে প্রভাবশালী একটি মহল। এই মহল আবার সব সরকারের আমলেই ক্ষমতাবান থাকে। এতে করে ঐতিহ্যবাহী এই মেলা তার জৌলুস হারিয়ে ফেলছে। আমরা এলাকাবাসী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই চাঁদার প্রচলন থেকে মেলাকে রক্ষা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে করে স্বার্থান্বেষী মহল মেলা কে কেন্দ্র করে কোন চাঁদা আদায় না করতে পারে তার ব্যবস্থা করা হোক। নাম প্রকাশ অনিচ্ছুক পূজা ও মেলা উদযাপন কমিটির একজন সদস্য বলেন, মেলা কে কেন্দ্র করে এই চাঁদা প্রথার প্রচলনের পর মেলার মধ্যে অনেক অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। এমনকি বিগত দিনে খুনের ঘটনা পর্যন্ত ঘটেছে। আমরা অসহায় নিরুপায় তাইতো কিছু করতে পারি না। প্রশাসন চাইলেই এর থেকে উত্তরণ সম্ভব। এ ব্যাপারে ইজারাদার আকবার সরদার বলেন, আমরা যেসব স্থাপনা তৈরি করেছিলাম মহাসড়কের পাশে উপজেলা নির্বাহী অফিসার স্যারের কথায় তা ভেঙে ফেলেছি। তিনি এ সময় সাংবাদিকদের দোষারোপ করে বলেন, তার কাজের বিঘœ সৃষ্টি করছে সাংবাদিকরা। তাকে প্রশ্ন করা হলে অন্যায় কাজে সাংবাদিক তো বাঁধা দিবেই? তিনি নিরুত্তর থাকেন। এ সময় ইজারাদারের কথার সত্যতা যাচাই করার জন্য ঘটনাস্থলে গেলে দেখা যায়, তিনি যে সকল স্থাপনা তৈরি করেছিলেন তার মূল কাঠামো সেভাবেই আছে। এ ব্যাপারে জানতে কালকিনি পৌরসভা-প্রশাসক ও কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাসের কাছে গেলে তিনি বলেন, মেলার স্থানের ইজারা দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত মেলা আয়োজনের কোন অনুমতি দেওয়া হয়নি। আমি ইজারাদার কে ডেকে যে সমস্ত স্থাপনা তৈরি করেছে তা ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

প্রশাসনের অনুমতির তোয়াক্কা না করেই কুন্ডুবাড়ি মেলা উপলক্ষে অবৈধভাবে মহাসড়কের পাশে দোকান উত্তোলনের অভিযোগ

আপডেট সময় ০২:২৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬