ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অবকাঠামোগত উন্নয়ন বৈষম্যে সুনামগঞ্জের বাগলী, চারাগাঁও ও বড়ছড়া স্থলবন্দর শুল্কস্টেশন : রঙ্গাছড়া খালসহ সীমান্ত নদী ও চড়াগুলো খননের দাবী Logo ধূমপায়ীদের স্বাস্থ্য ও আর্থিক ক্ষতি নিরসনে সামাজিক আন্দোলন সময়ের দাবী-আবুজর মোঃ ইজাজুল হক Logo বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার নবাগত কমিটির পরিচিতি সভা Logo কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাদক মামলায় একজনের ১ বছরের বিনাশ্রম কারাদন্ড Logo খুলনা বিভাগীয় বইমেলা উপলক্ষে প্রস্তুতি সভা Logo জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি, রক্তদান ও বৃক্ষরোপণ Logo নাজিরপুর উপজেলার সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা Logo মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত Logo হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী দুই ট্রেন, আনন্দ মিছিল স্থানীয়দের Logo চর রাজিবপুরে ওপেন হাউজ ডে

চর রাজিবপুরে ওপেন হাউজ ডে

কুড়িগ্রামের চর রাজিবপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে মাদক, চোরাচালান, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, জুয়া, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রৌমারী মো. রাসেল কবির। রাজিবপুর থানা ক্যাম্পাসে অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল বাশার আব্দুল লতিফ। এ ছাড়া বক্তব্য দেন যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন, ভূমিহীন নেতা আব্দুর রশিদ সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় বক্তারা মাদক ও চোরাচালান প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জুয়া, চুরি ও ডাকাতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবকাঠামোগত উন্নয়ন বৈষম্যে সুনামগঞ্জের বাগলী, চারাগাঁও ও বড়ছড়া স্থলবন্দর শুল্কস্টেশন : রঙ্গাছড়া খালসহ সীমান্ত নদী ও চড়াগুলো খননের দাবী

চর রাজিবপুরে ওপেন হাউজ ডে

আপডেট সময় ০২:৩০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬