ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অবকাঠামোগত উন্নয়ন বৈষম্যে সুনামগঞ্জের বাগলী, চারাগাঁও ও বড়ছড়া স্থলবন্দর শুল্কস্টেশন : রঙ্গাছড়া খালসহ সীমান্ত নদী ও চড়াগুলো খননের দাবী Logo ধূমপায়ীদের স্বাস্থ্য ও আর্থিক ক্ষতি নিরসনে সামাজিক আন্দোলন সময়ের দাবী-আবুজর মোঃ ইজাজুল হক Logo বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার নবাগত কমিটির পরিচিতি সভা Logo কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাদক মামলায় একজনের ১ বছরের বিনাশ্রম কারাদন্ড Logo খুলনা বিভাগীয় বইমেলা উপলক্ষে প্রস্তুতি সভা Logo জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি, রক্তদান ও বৃক্ষরোপণ Logo নাজিরপুর উপজেলার সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা Logo মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত Logo হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী দুই ট্রেন, আনন্দ মিছিল স্থানীয়দের Logo চর রাজিবপুরে ওপেন হাউজ ডে

খুলনা বিভাগীয় বইমেলা উপলক্ষে প্রস্তুতি সভা

খুলনা বিভাগীয় বইমেলা-২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার বলেন, বই মানুষের ভালো বন্ধু হিসেবে কাজ করে। এবারের বইমেলা সবার অংশগ্রহণে সফল হবে বলে তিনি প্রত্যাশা করেন। এছাড়া বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভাগীয় কমিশনার সকলের সহযোগিতা কামনা করেন। সভায় জানানো হয়, আগামী ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হবে। মেলায় প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। বইমেলা ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং অন্যান্য দিনগুলোতে বিকাল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রস্তুতি সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, খুলনা অতিরিক্ত বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলমসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জাসাস মহানগর কমিটির প্রতিনিধি ও জিয়া শিশু কিশোর সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবকাঠামোগত উন্নয়ন বৈষম্যে সুনামগঞ্জের বাগলী, চারাগাঁও ও বড়ছড়া স্থলবন্দর শুল্কস্টেশন : রঙ্গাছড়া খালসহ সীমান্ত নদী ও চড়াগুলো খননের দাবী

খুলনা বিভাগীয় বইমেলা উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট সময় ০২:৩৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬