ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অবকাঠামোগত উন্নয়ন বৈষম্যে সুনামগঞ্জের বাগলী, চারাগাঁও ও বড়ছড়া স্থলবন্দর শুল্কস্টেশন : রঙ্গাছড়া খালসহ সীমান্ত নদী ও চড়াগুলো খননের দাবী Logo ধূমপায়ীদের স্বাস্থ্য ও আর্থিক ক্ষতি নিরসনে সামাজিক আন্দোলন সময়ের দাবী-আবুজর মোঃ ইজাজুল হক Logo বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার নবাগত কমিটির পরিচিতি সভা Logo কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাদক মামলায় একজনের ১ বছরের বিনাশ্রম কারাদন্ড Logo খুলনা বিভাগীয় বইমেলা উপলক্ষে প্রস্তুতি সভা Logo জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি, রক্তদান ও বৃক্ষরোপণ Logo নাজিরপুর উপজেলার সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা Logo মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত Logo হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী দুই ট্রেন, আনন্দ মিছিল স্থানীয়দের Logo চর রাজিবপুরে ওপেন হাউজ ডে

ধূমপায়ীদের স্বাস্থ্য ও আর্থিক ক্ষতি নিরসনে সামাজিক আন্দোলন সময়ের দাবী-আবুজর মোঃ ইজাজুল হক

গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬-২৭ অর্থ বছরের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক বলেন, ধূমপান সহ সকল ধরণের তামাকজাত দ্রব্য ও মাদক নির্মূলে প্রশাসন সহ জন-প্রতিনিধি এবং সচেতন মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ যা সময়ের দাবী। একজন ধূমপায়ী ব্যক্তির স্বাস্থ্য ও আর্থিক ক্ষতি একটি পরিবারকে ধ্বংস করে ফেলে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধূমপান ও তামাক ব্যবহারের ফলে ক্যান্সার, স্ট্রোক, ডায়বেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ ফুসফুসের শ্বাসকষ্ট জনিত রোগ, নানাবিধ ক্ষতির কারণ বিষয়ে স্ক্রিনে প্রদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মেজবাহউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজামউদ্দিন, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ। সভায় তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রনে বিভিন্ন আইনি পদক্ষেপ সহ সামাজিক কার্যক্রমের উপায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জন-প্রতিনিধি, কমিটির সদস্যরা অংশ নেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবকাঠামোগত উন্নয়ন বৈষম্যে সুনামগঞ্জের বাগলী, চারাগাঁও ও বড়ছড়া স্থলবন্দর শুল্কস্টেশন : রঙ্গাছড়া খালসহ সীমান্ত নদী ও চড়াগুলো খননের দাবী

ধূমপায়ীদের স্বাস্থ্য ও আর্থিক ক্ষতি নিরসনে সামাজিক আন্দোলন সময়ের দাবী-আবুজর মোঃ ইজাজুল হক

আপডেট সময় ০২:৩৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬