ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। গতকাল বৃহস্পতিবার রাত ৭টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮৫টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ ৬২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
এর মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ৭৩ হাজার ০৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছেন ২৯ হাজার ২৯৩ ভোট।
এছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩২ ভোট, খেলাফত আন্দোলনের আবদুল আলীম বটগাছ প্রতীকে পেয়েছেন ২৫১ ভোট। ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ১ হাজার ৯৮২ ভোট। ঠাকুরগাঁও শিল্পকলা অ্যাকাডেমিতে স্থাপিত নির্বাচনী কন্ট্রোল রুম থেকে
সর্বশেষ প্রাপ্ত ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম। ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বাসসকে এ কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যালট পেপারে সিল দেওয়ার একটি দৃশ্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যালট পেপারটি বইয়ের মুড়ি থেকে বিচ্ছিন্ন করা হয়নি এবং প্রতীকের ওপর সিল দেওয়ার ঘটনাও ঘটেনি। ব্যালটের পেছনের দিকে সিল দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। ভোটগ্রহণের ধারাবাহিকতা বজায় রাখা এবং দ্রুত ভোটগ্রহণের কাজ সম্পন্ন করার জন্য তিনি হয়তো আগাম এই প্রস্তুতি নিয়েছিলেন বলে জানান তিনি। আখতার আহমেদ বলেন, উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তখন পর্যন্ত প্রার্থীরাও ভোটের পরিবেশ ঠিক রয়েছে বলে জানিয়েছেন। ভোটকেন্দ্রে সরাসরি সম্প্রচার ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। অনিয়মের অভিযোগ পাওয়া গেছে কি নাÑএমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, এখন পর্যন্ত কমিশনের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। কোনো অনিয়মের ঘটনা ঘটলে স্থানীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত বিচার বিভাগীয় তদন্ত কমিটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে তৎপর রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। আখতার আহমেদ বলেন, কোনো অনিয়মের ঘটনা ঘটলে তা অবশ্যই গণমাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে যাচাই না করে ভুল বা অপতথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনের ভোটগণনা চলছে এগিয়ে বিএনপি
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ১০:৩৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- 12
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























