ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী Logo আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: তাহসিফ সাউরির বাবা Logo জয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মির্জা ফয়সল আমিন Logo তিন সংকটের বেড়াজালে পেঁয়াজচাষিরা, লাভের হিসাব কঠিন Logo রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু Logo জাপানি বিনিয়োগে ৫ বছরে বাংলাদেশে দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা Logo সাগর-নদীতে কাক্সিক্ষত ইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলে Logo কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক : চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি Logo এলডিসি উত্তরণে বাংলাদেশ আরও তিন বছর সময় পেল Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজের এতিম ও দুস্থ মানুষের কল্যাণে বিএনপি সরকার কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে।তিনি আরও জানান, এতিম ও দুস্থদের কল্যাণে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন করে ১ লাখ এতিম ও দুস্থ শিশুকে সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অনাথ ও এতিমদের জন্য সরকারি কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে। এ কাজে সরকারের পাশাপাশি ধনী ও বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।কওমি মাদরাসার শিক্ষার গুরুত্ব তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, কওমি মাদরাসায় পড়াশোনা শেষ করে অনেকেই দেশের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসারে মাদরাসাশিক্ষার গুরুত্ব অপরিসীম।শুক্রবার (৩০ অক্টোবর) জুমার আগে চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদারসার দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মো. খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ইদ্রিস মিয়া, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান, হেফাজতে ইসলামের আমির আল্লামা মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মেরাজুল হক, মুফতি আরশাদ রহমানি, পাকিস্তানের আল্লামা ফয়সাল নদীম, মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মুফতি শিহাব উদ্দীন নাটোরী, শিল্পপতি আহমেদুল হক, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, শিল্পপতি ফেরদৌস ওয়াহিদ বাপ্পী, শিল্পপতি সামশুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা ওয়াহিদুল আলম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ অনেকে।দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে হাজারো মানুষের ঢল নামে। জুমার নামাজের পর দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬