টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাল মাটির কৃতি সন্তান চৌকস রাজনৈতিক ও সংগঠন তৈরির কারিগর মোঃ জাকির হোসেন সরকার একটি নাম ও একটি আদর্শ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে আদর্শিত সৎ নেতৃত্ব ও একজন সাদা মনের মানুষ। পিতা মোঃ ইব্রাহিম সরকার বৃহত্তর অরণখোলা ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট ও নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে এলাকার খেটে খাওয়া মানুষের হৃদয়কে জয় করে নিয়েছিলেন। অত্র ইউনিয়নের উপজাতি সম্প্রদায় এখনো সেই ইব্রাহিম সরকারের নাম বললে, বলেন- তিনি একজন ভালো মানুষ ছিলেন। মধুপুরে ঐতিহ্যবাহী সরকার পরিবারে ১৯৬৫ইং ১২ ই অক্টোবর, মাতা ইয়ারন নেসার কোলজুড়ে আসেন ফুটফুটে এক সন্তান, বাবা-মা আদর করে নাম রাখেন মোহাম্মদ জাকির হোসেন সরকার, মোহাম্মদ জাকির হোসেন সরকার ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনৈতির সাথে জড়িয়ে পড়েন, তার তীক্ষ্ণ মেধা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে বুকের মাঝে আগলে রাখেন। রাজনৈতিক কেরিয়ার-(১৯৮০-১৯৮৬) মধুপুর ও ধনবাড়ী ছাত্রদলের সিঃ সহ-সভাপতি (১৯৮৬-১৯৯১) মধুপুর ও ধনবাড়ী যুবদলের সিঃ সহ-সভাপতি। (১৯৯১-১৯৯৭) মধুপুর ও ধনবাড়ী বিএনপির সাংগঠনিক সম্পাদক। (১৯৯১-১৯৯৭) টাংগাইল জেলা বিএনপির সদস্য। (১৯৯৩-১৯৯৭ )মধুপুর ও ধনবাড়ী কৃষকদলের সভাপতি। ১৯৯৭ মধুপুর উপজেলা বিএনপির সিঃ যুগ্ন আহ্বায়ক। (১৯৯৭-২০০১) মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। (১৯৯৭-২০০৯).টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য। (২০০১-২০০৩) মধুপুর উপজেলা বিএনপির সদস্য সচিব। (২০০৩-২০০৯) মধুপুর উপজেলা বিএনপির পূন সাধারণ সম্পাদক। (২০০৯) মধুপুর উপজেলা বিএনপির আহ্বায়ক। (২০০৯-২০১৬) মধুপুর উপজেলা বিএনপির সভাপতি। (২০০৯-২০১৭) টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক (২০১২-২০২১) মধুপুর উপজেলা বিএনপির পূন সভাপতি ২০১৬ থেকে। (২০১৭-২০২১) টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি। (২০২১) টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। (২০২২) আহ্বায়ক, মধুপুর উপজেলা বিএনপি। ২০২২ইং থেকে বর্তমান সভাপতি, মধুপুর উপজেলা বিএনপি। মোহাম্মদ জাকির হোসেন সরকার তিনবারের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান বৃহত্তর ৯নং অরমখোলা ইউনিয়ন। বর্তমান পাঁচজন চেয়ারম্যান দ্বারা পরিচালিত যা (অরণখোলা বেরিবাইদ কুড়াগাছা সোলাকুড়ী ও ফুলবাগ চালা) দৈনিক খবরপত্র-পত্রিকার মধুপুর প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে মোঃজাকির হোসেন সরকার বলেন-ঐতিহ্যগতভাবে আমাদের পূর্বপুরুষগণ মানুষের সেবায় নিয়োজিত ছিল। মানুষের ভালোবাসা এবং দয়া পেলে আমিও আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই।
সংবাদ শিরোনাম
মধুপুরে চৌকস রাজনৈতিক ও সংগঠন তৈরির কারিগর মোঃ জাকির হোসেন সরকার
-
আব্দুল জলিল (মধুপুর) টাঙ্গাইল - আপডেট সময় ০৪:২৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- 392
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























