ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

জগন্নাথপুরে দুই হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত মুতিউর রহমান ও মুজিবুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ২টায় উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও বাজারে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সানজব আলী ও হাফিজ সায়মন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক লুৎফর রহমান কামালী, মসজিদের ইমাম আব্দুল বাছিত, পীরেরগাঁও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন লিলু, সমাজসেবক আব্দুল হক কামালী, ইমাম ফয়জুল ইসলাম ফযেজী, হাফিজ আখতার হোসেন, হোসাইন আহমদ, জিয়াউর রহমান, ব্যবসায়ী হোসাইন, রমজান আলী, আকিদ আলী, সেবুল মিয়া, শাহিনুর রহমান, রুহেল মিয়া, আমিনুল ইসলাম, টিটু মিয়া, আজিজুল ইসলাম ও মুহিবুর রহমান প্রমুখ। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা পীরেরগাঁও (চন্ডি হেদায়েতপুর) গ্রামের নিহত মুতিউর রহমান ও মুজিবুর রহমান হত্যাকা-ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও ফাঁসির দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদের প্রতি জোর দাবি জানান।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

জগন্নাথপুরে দুই হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬