ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সাবেক সেনা সদস্য সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের অতি দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে সড়কে (৩১ অক্টোবর) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনে সভাপতি মাহমুদুল হাসান শামীম তালুকদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ননী গোপাল সরকার , উপদেষ্টা সাংবাদিক মোনায়েম খান, হাওর বন্ধু ইকবাল হোসেন, সাংবাদিক ও সহকারী অধ্যাপক বিজয় দাস, সংগঠনের সহসভাপতি শহিদুল ইসলাম শফিক, সাংবাদিক আবুল কাশেম আবাদী, বাংলাদেশ প্রেসক্লাব বারহাট্টা উপজেলা শাখার সভাপতি প্রভাষক সুমন আহমেদ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ গত ১৫ অক্টোবর দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে আলিফ ফকিরের শ্বশুরবাড়ি সেখানে বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে যান। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মানববন্ধনে বক্তারা বলেন হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬