টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ. আরিফুল ইসলাম। অক্টোবর ২০২৬ মাসের কার্যক্রমের মূল্যায়নে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। তাঁর এ অর্জনে মধুপুরের পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অক্টোবর-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা। সভায় জেলা পুলিশের সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশ এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিগত মাসে প্রাপ্ত আবেদনগুলোর পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হয়। এ সময় বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের অধীনস্থ সদস্যদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সভায় ভালো কাজের স্বীকৃতি ও পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে জেলার বিভিন্ন ইউনিটের কৃতিত্বপূর্ণ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।
পাশাপাশি অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) গমনকারী পুলিশ সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা; জেলার সব সার্কেল কর্মকর্তা এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের এ অর্জন তাঁর পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এ সাফল্যে মধুপুরবাসী স্বাগত জানিয়েছেন।
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে স্থান করে নিলেন মধুপুরের তিন পুলিশ কর্মকর্তা
-
আব্দুল জলিল (মধুপুর) টাঙ্গাইল - আপডেট সময় ০৮:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















