ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে পুষ্টিগুণসমৃদ্ধ বিশেষ জাতের ব্ল্যাক রাইস বা কালো ধান। উপজেলার করেরহাট ইউনিয়ন দক্ষিণ অলিনগর গ্রামে এই নতুন জাতের ধানের চাষ করা হয়েছে। ফলন ভালো হওয়ায় খুশি উদ্যোক্তা সোহেল। প্রচলিত ধানের তুলনায় এ বিশেষ জাতের কালো চালের বাজার সম্ভাবনা বেশি দেখছে কৃষি সম্প্রসারণ বিভাগ। নতুন এই ধান চাষ করে বেশ আশাবাদী উদ্যোক্তা ও স্থানীয় কৃষকরাও। উচ্চ ফলনশীল এই ব্ল্যাক রাইস চাষ সারাদেশে জনপ্রিয় করতে উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি বিভাগ। সরেজমিন দেখা গেছে, করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের উদ্যোক্তা গিয়াস উদ্দিন সোহেল তাঁর ৪.৮ কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে এই কালো ধান চাষ করেছেন। নতুন এ ধানের চাষাবাদ, ফলন ও বাজারজাতকরণের সম্ভাবনা যাচাই করতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ। কৃষিবিদদের মতে, ব্ল্যাক রাইস বা কালো ধানে ‘অ্যান্থোসায়ানিন’ নামক প্রাকৃতিক রঞ্জক উপাদান থাকায় এর চালের রং কালো বা গাঢ় বেগুনি হয়ে থাকে। এতে সাধারণ চালের তুলনায় প্রচুর ফাইবারসহ নানা পুষ্টি উপাদান রয়েছে। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণেই বাজারে এ চালের চাহিদা ও মূল্য উভয়ই বেশি। তবে এর বাণিজ্যিক সাফল্যের জন্য স্থানীয় চাহিদা তৈরি এবং শক্তিশালী বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। উদ্যোক্তা গিয়াস উদ্দিন সোহেল জানান, প্রথমবারের মতো ব্ল্যাক রাইচ জাতের ধান চাষ করি। প্রচলিত অন্য ধানের তুলনায় এখানে ফলন হয়েছে প্রায় দ্বিগুণ, অথচ উৎপাদন খরচ সাধারণ ধানের মতোই রয়েছে। ভালো ফলন হওয়ায় ধানগুলো এবার চাল হিসেবে বিক্রি না করে সম্পূর্ণটাই আগামী মৌসুমের জন্য বীজ হিসেবে সংরক্ষণ করবো। উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, মিরসরাইয়ে প্রথমবারের মতো কালো ধান চাষ করা কৃষিতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। নতুন ও সম্ভাবনাময় ফসল আবাদে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও তদারকি করা হচ্ছে। ফলন, উৎপাদন ব্যয় এবং বাজার সম্ভাবনা সঠিকভাবে মূল্যায়ন করে ভবিষ্যতে এ ধরনের ধান চাষ আরও সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, কালো ধান চাষের খরচ অন্যান্য প্রচলিত ধানের মতোই। বর্তমানে দেশের বিভিন্ন চেইন শপ ও ডিপার্টমেন্টাল স্টোরে কালো চালের ক্রমবর্ধমান চাহিদা এই ধান চাষ সম্প্রসারণের ক্ষেত্রে বড় ধরনের আশা জাগাচ্ছে। এর মাধ্যমে স্থানীয় কৃষকরা আর্থিকভাবে বেশি লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল

আপডেট সময় ০৮:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬