ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি জানিয়েছেন এমপি,বিশ্বাস জাহাঙ্গীর আলম

নড়াইল জেলার নড়াগাতী প্রশাসনিক থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি আরও জোরালো হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য (নড়াইল-১ আসন) বিশ্বাস জাহাঙ্গীর আলম জাতীয় সংসদ ভবন থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক আবেদনপত্র প্রেরণ করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, নড়াইল-১ আসনের অন্তর্গত নড়াগাতী থানা একটি গুরুত্বপূর্ণ জনবহুল প্রশাসনিক এলাকা। বর্তমানে এ থানার আওতায় রয়েছে ছয়টি ইউনিয়ন—জায়নগর, কলাবাড়িয়া, খাশিয়াল, বাঐসোনা, পহরডাংগা ও মাউলি ইউনিয়ন। দীর্ঘদিন ধরে এসব এলাকার জনগণ প্রশাসনিক ও উন্নয়নমূলক বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ও অন্যান্য সরকারি সেবা গ্রহণের জন্য জনগণকে দূরবর্তী কালিয়া উপজেলা সদরে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। বর্ষা মৌসুমে নদী ও সড়ক যোগাযোগের সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নড়াগাতী থানার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক প্রয়োজনীয়তা বিবেচনায় এটি একটি পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। তিনি আরও বলেন, নড়াগাতীকে উপজেলা হিসেবে উন্নীত করা হলে স্থানীয় জনগণ সহজে সরকারি সেবা পাবে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি জানিয়েছেন এমপি,বিশ্বাস জাহাঙ্গীর আলম

আপডেট সময় ০৪:৩২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬