ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস Logo বিজ্ঞানচর্চা ও মেধাবিকাশে তরুণ শিক্ষার্থীদের পাশে কমিউনিটি ব্যাংক Logo বাংলাদেশ কৃষি ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করলেন আবু সাঈদ মোঃ রওশানুল হক Logo পুষ্টিমান হারিয়ে ফাঁপা হচ্ছে ফসল : বাড়ছে অণুপুষ্টির ঘাটতি Logo বিক্ষোভে টালমাটাল মোদীর গদি Logo ডিপি ওয়ার্ল্ডের চুক্তিতে বন্দরের দক্ষতা ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা ব্যবসায়ীদের Logo কিং খালিদ বিমানবন্দরে হামলা : ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল Logo দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী Logo বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা Logo ফ্রিজের যে ২ সেটিংস বদলেই বিদ্যুৎ বিল কমাতে পারবেন

লামায় মসজিদের জমি দখলের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের আব্দুর রউফ তাতীর বিরুদ্ধে মসজিদ, মাদরাসার জমি দখল ও মুসল্লিদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে লামা প্রেস ক্লাব হলরুমে ইউনিয়নের চিউনী পাড়া এলাকাবাসী এ সংবাদ সম্মেলন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুর রব। এ সময় এলাকার সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি, মাদ্রাসার শিক্ষক, মসজিদ ও মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এর বক্তব্যে জানা গেছে, উপজেলার ৩০৭ নং চাম্বি মৌজায় চিউনী পাড়া জামে মসজিদ ও মাদ্রাসার নামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাসনাসলে আর হোল্ডিং ও জেনারেল হোল্ডিং এর জমাবন্ধি মুলে মসজিদ ও মাদ্রাসার নামে মোট ১৯ একর জায়গা তৌজিভুক্ত হয়েছে। কিন্তু অত্র ইউনিয়নের বাসিন্দা আব্দুর রউফ তাতী অসাধু ভূমিদস্যুদের সহায়তায় জমির মালিকানার প্রকৃত সত্য গোপন করে অসৎ ও হীনস্বার্থে বেআইনি ভাবে ৪একর জায়গা তার ভোগ দখলে রেখেছেন। এতে মসজিদের ধর্মীয় কার্যক্রম ও মাদ্রাসার পাঠদান ব্যাহত হচ্ছে। অশুভ ও অসৎ এই কর্মকা-ের বিরুদ্ধে স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লি, শিক্ষার্থী ও এলাকাবাসী উক্ত ৪ একর জায়গা পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

লামায় মসজিদের জমি দখলের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:৩৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬