বরিশালের আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড় গ্রামের মতুয়া মনতোষ গাইন ও মতুয়া মিলন গাইনের প্রয়াত পিতা পরম মতুয়া চিত্তরঞ্জন গাইন এর স্মরণ সভা ও শ্রদ্ধানুষ্ঠান তাদের নিজ বাড়িতে আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়। শ্রদ্ধানুষ্ঠানে মতুয়া চিত্তরঞ্জন গাইন এর উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মতুয়া নিত্যানন্দ মজুমদার, বাশাইল কলেজের সাবেক অধ্যক্ষ রঞ্জিত বাড়ৈ খোকন, ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী-সভাপতি ডা. মনীষ চন্দ্র বিশ্বাস, ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের আগৈলঝাড়া উপজেলা কমিটির কার্যকরী-সভাপতি কেশব হালদার,সহ-সভাপতি নীলকান্ত জয়ধর, উপদেষ্টা কৃষ্ণচাঁদ অধিকারী, মতুয়া বিপ্লব গাইন প্রমুখ। আলোচনা শেষে হরিনাম কীর্তন ভক্তদের মাঝে প্রসাদ প্রদান করা হয়।
সংবাদ শিরোনাম
আগৈলঝাড়া কান্দিরপাড় গ্রামের মতুয়া চিত্তরঞ্জন গাইনের প্রয়াণে স্মরণ সভা
-
আগৈলঝাড়া প্রতিনিধি - আপডেট সময় ০২:০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- 9
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















