উৎসব মূখর পরিবেশে জমকালো আয়োজনে শত শত ফুটবল প্রেমিকদের উপস্থিতিতে মানিকগঞ্জ পৌর এলাকার পৌলী বুলবুল ক্লাবের আয়োজনে প্রয়াত ক্লাব সদস্যদের স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টÑ২০২৬ এর ফাইনাল খেলা শনিবার বিকেলে ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আব্দুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদ পারভেজ। ক্লাবের সভাপতি মোঃ লেবু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল, নগর শাখার সাবেক সদস্য সচিব ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ছানোয়ার হোসেন, পৌর তাঁতিদলের সভাপতি এ্যাড. রেজাউল করিম রেজা, নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (জনি), পৌলী বুলবুল ক্লাবের সাবেক সভাপতি মোঃ আওলাদ হোসেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তজুমুদ্দিন, মানিকগঞ্জ রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সামসুল হক, মানিকগঞ্জ জেলা কালেক্টর ৪র্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ কহিনূর ইসলাম ও তৃপ্তি প্লাজা বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারুক বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন মোঃ লিয়াকত হোসেন, মোঃ বাদশা মিয়া, মোঃ শাওন আহম্মেদ, মোঃ ওয়াসিম, ফাহাদ হোসেন, মোঃ লাভলু মিয়া, এ্যাড. সাইদুর রহমান সোহেল, মোঃ ফারুক হোসেন, মোঃ সাইফুল ইসলাম সোহাগ, মোঃ সজল মিয়া, মোঃ শামীম হোসেন, মোঃ হৃদয় হোসেন, মোঃ শুভ মিঠু প্রমুখ। উক্ত টুর্নামেন্টে একরাম স্মৃতি ক্রীড়া চক্র জাবরা নবারুন সংঘকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করে।
সংবাদ শিরোনাম
পৌলী বুলবুল ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ
-
মোঃ তজুমুদ্দিন মানিকগঞ্জ - আপডেট সময় ০২:৩৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















