ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা Logo কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে তা-ব Logo খুলনায় জাতীয় যুব দিবস পালিত Logo টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত মূলহোতা গ্রেপ্তার Logo সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি Logo মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন Logo পৌলী বুলবুল ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ Logo লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক Logo পাহাড় কেটে সাতটি স্থাপনা, চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বাড়িঘর ও মুরগির খামার নির্মাণের অভিযোগ Logo কুড়িগ্রামের কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মীরসরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্?যাপন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কবুতর উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। র?্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা শুভ সূত্রধর, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল। এ ছাড়া অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে আরাফাতুল হাসান এবং সফল আত্মকর্মীদের মধ্যে ইমাম হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অপরিসীম।
বর্তমান যুগে আধুনিক প্রশিক্ষণ গ্রহণ, দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে যুবসমাজ নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। তিনি এলাকার বেকার যুবকদের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রেষ্ঠ সফল আত্মকর্মী, শ্রেষ্ঠ উদ্যোক্তা এবং শ্রেষ্ঠ যুব সংগঠন ও সংগঠককে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি যুব ঋণ, গাছের চারা ও সনদপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে দুই দিনব্যাপী যুব মেলারও আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা

মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

আপডেট সময় ০২:৩৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬