ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনামগঞ্জে মাঠ জুড়ে রোপা আমন চারার সবুজের সমারোহ Logo পাবনার রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের ২য় চালনের গাড়িবহর Logo অবশেষে উদ্ধার হলো নাজিরপুরের আলোচিত ট্রলার ডুবির নিখোঁজ রিনা বেপারীর মৃত দেহ Logo রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা Logo বিজয়া দশমীতে নিমাগাছী মাতৃমন্দিরের উদ্যোগে ৬৩ অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ Logo সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের ধানক্ষেতে তৃতীয়বার বিষ প্রয়োগের অভিযোগ! Logo দিনাজপুরে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় Logo সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এখন বাংলাদেশ-আমান উল্লাহ আমান Logo বুড়িচংয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যালি-আলোচনা সভা Logo মেলান্দহে অসহায় বৃদ্ধের পাশে ইউএনও জিন্নাতুল আরা, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান

আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিবের সভাপতিত্বে গৈলা আল ফারুক এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিশির কুমার গাইন, ডা. মিরন হালদার, ডা. শামীম হোসেন, গৈলা আল ফারুক এতিমখানা ও মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ ইমরান, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম প্রমুখ। স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা এবং শরীরের সঠিক বৃদ্ধিতে পুষ্টির ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী ও সুস্থ করে গড়ে তুলতে শৈশব থেকেই সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিশুদের স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন করে তুলবে। আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে মাঠ জুড়ে রোপা আমন চারার সবুজের সমারোহ

আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

আপডেট সময় ০৪:৩৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬