ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ Logo রৌমারী রাজিবপুরে পূজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন Logo দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউপিতে বিএনপির মনোনয়ন ঘিরে বহুমুখী হিসাব-নিকাশ, আলোচনায় ১১ নেতা Logo ফটিকছড়িতে সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ Logo কলমাকান্দায় ১০ নারী ক্ষমতায়ন ও স্থিতিস্থাপক ভবিষ্যৎ গঠনে অবদানের স্বীকৃতি Logo দুর্গাপূজায় দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির কঠোর নিরাপত্তা, নজরদারিতে ৮৬ ম-প Logo গাসিকের উন্নয়ন কর্মকা-ে সক্রিয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকঅবকাঠামো নির্মাণ, প্রকল্প তদারকি ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব Logo পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীর টি-বাঁধ পরিদর্শন করেছেন Logo সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সেবার মান বাড়াতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ডাঃ সোহাগ Logo নাজিরপুরে অবৈধ সার বিক্রেতার দোকানে কৃষি কর্মকর্তার অভিযানের জেরে ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তার উপরে হামলা, থানায় মামলা

ষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার-এমপি আনিছুর রহমান

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার বলেছেন, যারা রাস্তাঘাটে পাগলের মত বকছেন মাইক একটা হাতে পেলেই বেয়াদবের মত আচরণ করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এসব ষড়যন্ত্র করে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের কোন ক্ষতি করতে পারবেন না। কারণ এই সরকার জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। রবিবার সকালে ডাসার উপজেলার শশীকর উচ্চ বিদ্যালয় ও কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকন তালুকদার আরো বলেন, এটা ফ্যাসিবাদী সরকার না, এই সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসে নাই, বিনা ভোটে ক্ষমতা আসে নাই, জনগণের মেন্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। কিছু ষড়যন্ত্রকারী মাইক নিয়ে রাজপথে তাঁর সম্বন্ধে আজেবাজে মন্তব্য দিয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারবেন না বরঞ্চ মানুষ আপনাদেরকে ধিক্কার জানায়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন, মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী, কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম, ডাসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, কালকিনি উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, ডাসার উপজেলা বিএনপি’র প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ

ষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার-এমপি আনিছুর রহমান

আপডেট সময় ০৪:৩৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬