“দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যের আলোকে ১লা নভেম্বর জাতীয় যুব দিবসে গলাচিপা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়েছে। রবিবার সকাল ১০ ঘটিকায় যুবক-যুবতীদের সমন্বয়ে উপজেলা প্রশাসন চত্বরে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। এ সময় যুবক ও যুবতীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক বলেন, যুবক-যুবতীদের আত্মবিশ্বাস জীবনকে সাফল্য এনে দিতে পারে। তিনি যুব উন্নয়নে নানাবিধ প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে সফলতা নিয়ে, অর্থনৈতিক সমৃদ্ধি সহ আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বে দক্ষতাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করা সম্ভব বলে জানান। এছাড়া দেশের বেকারত্বের অভিষাপ থেকে বাঁচতে হলে কাজ করতে হবে বলে তিনি অবহিত করেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ-অধিকার পরিষদের সাবেক আহবায়ক মোঃ হাফিজুর রহমান, বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আঃ সোবাহান, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক হারুন অর রশিদ এবং সফল যুব কর্মী আঃ মজিদ মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আইসিটি কর্মকর্তা মোঃ ইউসুফুল ইসলাম। আলোচনা সভায় বেশ সংখ্যক যুব নারী ও যুবকেরা অংশ নেয়।
সংবাদ শিরোনাম
নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে-আবুজর মোঃ ইজাজুল হক (ইউএনও)
-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : - আপডেট সময় ০৮:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- 7
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















