ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

কবে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ ২’

‘সুড়ঙ্গ ২’ সিনেমা মুক্তি ডিসেম্বরে এমনটাই জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এখন বড় পর্দাতেও নিজের অবস্থান শক্ত করেছেন। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে দর্শকপ্রিয়তা পাওয়ার পর এবার আলোচনায় এসেছে এর সিক্যুয়েল। সবকিছু ঠিক থাকলে ‘সুড়ঙ্গ ২’ সিনেমা মুক্তি ডিসেম্বরে এমনটাই জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র।
জানা গেছে, ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ এরই মধ্যেই শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে প্রযোজনা সংস্থা। বর্তমানে ‘দম’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকি। এরপরই ‘সুড়ঙ্গ ২’ নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। একই সময়ে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ব্লকবাস্টার ‘প্রিয়তমা’র সঙ্গে প্রতিযোগিতায় নেমেও আলোচনায় আসে ছবিটি। মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় রায়হান রাফী পরিচালিত এই সিনেমা। নিশোর অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়।
গত বছরের শেষ দিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ‘সুড়ঙ্গ ২’ নিয়ে কথা বলেন আফরান নিশো। তখন শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি জানান, ছবিটি নিয়ে পরিকল্পনা চলছিল, তবে শারীরিক সমস্যার কারণে কিছুটা দেরি হচ্ছে। নিশো বলেন, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং স্পাইনে সমস্যা রয়েছে। পুরোপুরি সুস্থ হতে সার্জারির প্রয়োজন হতে পারে।
পরে বিষয়টি নিয়ে মজাও করেন এই অভিনেতা। নিশো বলেন, “এটা আগে কখনো বলা হয়নি। প্রথমবার এখানে বললাম। জানলে অনেকে হয়তো কাজে নেবে না, বলবে তুমি তো খুড়া, পা ভাঙা।”
‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর পাশাপাশি অভিনয় করেছিলেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ারসহ আরও অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

কবে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ ২’

আপডেট সময় ১০:৪৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬