চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শিক্ষক স্বরুপ কান্তি দাশকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। ভিকটিম স্বরুপ কান্তি দাশ(৫০) লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ ওয়ার্ডের নিচতালুক সংলগ্ন হিন্দু পাড়ার বাসিন্দা ও পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দুই অপহরণকারী মোঃ রফিক উদ্দিন(৫৩) ছমদ আলী মুন্সী পাড়ার মৃত সুলতান আহমদ সন্তান, অপরজন নেজাম উদ্দিন(৪৮), পদুয়া আলী সিকদার পাড়ার মৃত শাহ জাহান। দুজনই পদুয়া ইউনিয়নের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। ১ নভেম্বর (রবিবার) রাত ৯ ঘটিকার সময় সাতকানিয়া উপজেলার কেরানীহাটস্থ আল আকসা কিচেন হোটেলের পাশে অভিযান চালিয়ে ২ অপহরণকারী আটক করে পুলিশ। প্রেস ব্রিফিংএ সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ১ নবেম্বর রবিবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকার সময় ভিকটিম লোহাগাড়া উপজেলার পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বরুপ কান্তি দাশ এর স্ত্রী জেলী চৌধুরী(৪৪) থানায় অভিযোগ করেন,তার স্বামী সকাল অনুমান ০৭:০০ ঘটিকার সময় তাহাদের চট্টগ্রাম শহরের চক বাজারস্থ বাসা হইতে প্রতিদিনের ন্যায় তাহার কর্মস্থলের উদ্দেশ্যে বাহির হয়। একই তারিখ সকাল আনুমান ০৯:০৫ ঘটিকার সময় তাহার স্বামী লোহাগাড়া থানাধীন পদুয়া বাজারে পৌঁছামাত্রই পূর্বে হইতে উৎপেতে থাকা অজ্ঞাতনামা অপহরণকারীরা তাহার স্বামীকে অস্ত্রের ভয় দেখাইয়া জোর পূর্বক অজ্ঞাতনামা সিএনজি অটোরিক্সাতে তুলে অজ্ঞাতস্থানে নিয়া যায়। একই দিন অজ্ঞাতনামা অপহরণকারীরা সকাল ১০:৪০ ঘটিকার সময় স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন হতে তাকে ফোন করে জানায় তাহারা স্বামী স্বরুপ কান্তি দাশ(৫০)কে তাহারা অপহরণ করিয়াছে। জীবিত পাইতে হলে তাহাদেরকে ৩০ লক্ষ টাকা মুক্তিপন হিসেবে বিকাল ০৩:০০ ঘটিকার মধ্যে দিতে হবে। অন্যথায় তাহারা স্বামীকে জানে মেরে ফেলবে। পরবর্তীতে অজ্ঞাতনামা অপহরণকারীরা একাধিকবার বিভিন্ন সময়ে ফোন করিয়া ভিকটিমের স্বামীকে মারধর করতঃ তাহার কান্নার শব্দ ভিকটিমের স্ত্রীকে শুনায়। অপহরণকারীদের দাবীকৃত টাকা ভিকটিমের স্ত্রী দিতে পারিবনা বললে অপহরণকারীরা একপর্যায়ে তাহার নিকট হইতে ১০ লাখ টাকা মুক্তিপন দাবী করে এবং তাহাদের দাবীকৃত টাকা নিয়ে তাকে সাতকানিয়া থানাধীন কেরানীরহাট গোল চত্তরে যাওয়ার জন্য বলে। উক্ত সংবাদ পাওয়ার পরে লোহাগাড়া থানা পুলিশ ভিকটিম উদ্ধারের একটি বিশেষ অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান চিহ্নিত করে ভিকটিম সহ দুই অপহরণকারীকে গ্রেফতার করে এবং অপহরণের কাজে ব্যবহৃত একটি ছুরি, একটি গামছা, ০১টি ৫ লাখ টাকার চেক, ০৩টি কার্টিস পেপার উদ্ধার করেন। অপহরণকারীদের গ্রেফতার পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারীরা ভিকটিম স্বরুপ কান্তি দাশ এর কেয়ারটেকার হিসেবে ছিলেন। তাহাদের মধ্যে লেনদেনের বিষয় নিয়া বিরোধ সৃষ্টি হলে অপহরণকারীরা একটি সিএনজি অটোরিক্সা ভাড়া করে ভিকটিম স্বরুপ কান্তি দাশকে অপহরণ করে বলে জানায়। প্রেস ব্রিফিং আরো জানান, অপহরণকাীদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা রুজু করা হয়েছে ২ ই নভেম্বর দুপুরে চট্টগ্রাম কোর্ট প্রেরণ করা হয়েছে, তদন্ত পূর্বক এই ঘটনার সাথে আরো যারা জড়িত তাদের গ্রেফতারের অভিযান পরিচালনা করা হবে বলেও জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী।
সংবাদ শিরোনাম
লোহাগাড়ায় ২ ঘন্টার মধ্যেই দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ
-
আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম - আপডেট সময় ০৮:৩২:১৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















