ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo তারাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা Logo চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো সুনামগঞ্জ জেলা বিএনপি Logo উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ Logo কালীগঞ্জে দারিদ্র্যতা হার মানাতে পারেনি রুকাইয়াকে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা

বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি সব সময় ইসলামের পথে থাকে। ইসলামের বাইরে গিয়ে বিএনপি কোনো সিদ্ধান্ত নেবে না। বিএনপি সব সময় ইসলাম ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন, বর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরুদের বেতন-ভাতা প্রদানের মাধ্যমে সম্মানিত করার উদ্যোগ নিয়েছে। অতীতে কোনো সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণ করেনি বলেও তিনি মন্তব্য করেন। গতকাল কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সভাপতি মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আমান উল্লাহ আমান আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে কাজ করছেন। মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদকের কারণে মাদকাসক্ত ব্যক্তিরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। এতে পারিবারিক শান্তি ও সুখ নষ্ট হয়। রাষ্ট্রের ক্ষুদ্রতম একক হলো পরিবার। তাই পরিবারে শান্তি প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রেও শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, একসময় দাড়ি-টুপি দেখলেও মানুষ নির্যাতনের শিকার হতেন। আলেম-ওলামাদের ওপরও বিভিন্ন সময়ে নির্যাতন চালানো হয়েছে। হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপি অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পেছনে কালেমা সংবলিত প্রতীক শোভা পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কখনো ইসলামের বাইরে অবস্থান করবে না। রাজনৈতিক প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। ডিসেম্বরে কোনো ফ্যাসিস্টের ফিরে আসার সুযোগ নেই। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট কখনো ফিরে আসে না , ইতিহাস তার সাক্ষী। জনগণ যে আস্থা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, তিনি সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন। কেরাণীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক(গ্রেড-১) মুফতি মুহম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও নূরে মদিনা আল আরাবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শরীফ উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম, কেরাণীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ (এফএস) মুহাম্মদ আল আমিন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান

আপডেট সময় ০৮:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬