নরসিংদীতে কোমলমতি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে মোবাইল ফোনে গেম খেলা, ফেসবুক, ইউটিউব, টিকটক ও বিভিন্ন অনলাইন কনটেন্টসহ জুয়া খেলার পেছনে সময় ব্যায় করছে এসব স্কুল-কলেজ পড়ুয়া শিশু কিশোর শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগ, সময়ের অপচয়, খেলাধুলার প্রতি অনীহা এবং সামাজিক যোগাযোগ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে অভিভাবক ও সচেতন মহলে। নরসিংদী জেলাকে বলা হয় শিক্ষা নগরী। এ শহরে রয়েছে কলেজ পাড়া ও স্কুল পাড়া। নরসিংদী শহরে রয়েছে অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসা। প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, সরকারী কলেজ বিশ্ববিদ্যালয়, বেসরকারী কলেজ ছাড়াও ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা অসংখ্য কিন্ডার গার্ডেন স্কুল, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ও এতিমখানা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ অগনিত শিক্ষার্থী পড়াশোনা করছে।
অভিভাবকদের অভিযোগ, অনেক শিক্ষার্থীই স্কুল থেকে বাড়ি ফিরে অথবা রাতের বেলায় দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করছে। কেউ কেউ পড়ার কথা বলে হাতে মোবাইল নিলেও পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে গেম ও জুয়ায় ব্যস্ত সময় পার করে দিচ্ছে। ফলে নিয়মিত পড়াশোনা, সময়মত ঘুম এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর অভ্যাস ব্যাহত হচ্ছে। শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে প্রয়োজনের অতিরিক্ত এবং নিয়ন্ত্রণহীন মোবাইল ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ, সময় ব্যবস্থাপনা ও স্বাভাবিক জীবনযাপনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে অল্প বয়সে অনলাইনে আসক্তির প্রবণতা তৈরি হলে তা থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়তে পারে। অনেক সময় দেখাযায় শিক্ষকরা শ্রেণী কক্ষে এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন। এছাড়া, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরাও শ্রেণী কক্ষে ফোন নিয়ে ক্লাস করে থাকে। ক্লাস চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীর ফোনে নানা ধরনের রিংটোন বেজে ওঠে। এতে পাঠদানে বিঘœ ঘটে। সুজন-সুশাসনের জন্য নাগরিক মাধবদী শাখার সভাপতি মোঃ মকবুল হোসেন বলেন, ‘অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে, স্মরণশক্তি কমে যায় এবং পরীক্ষায় খারাপ ফলাফল করে। অনলাইন গেম ও সোশ্যাল মিডিয়ায় আসক্তির ফলে শিশুদের মধ্যে খিটখিটে মেজাজ, উদ্বেগ, বিষণœতা, একাকীত্ব এবং ‘ঋঙগঙ’ (কিছু হারিয়ে ফেলার ভয়) তৈরি হয়। এছাড়া সাইবার বুলিংয়ের ঝুঁকিও বাড়ে। বাস্তব জগতের খেলাধুলা বা মানুষের সাথে মেশার বদলে তারা ভার্চুয়াল জগতে আসক্ত হয়ে পড়ে এর ফলে এসব শিশু কিশোর শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগ, বিষণœতা এবং রাগের প্রবণতাও বৃদ্ধি পায়।’ মাধবদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফজলুল হক মিলন বলেন, ‘মোবাইল আসক্তির ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মোবাইল ফোনে আসক্ত শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কম কাটায়। বন্ধুদের সঙ্গে সরাসরি যোগাযোগ কমে যায় এবং সামাজিক দক্ষতা হ্রাস পায়। অনেক ক্ষেত্রে তারা বাস্তব জীবনের দায়িত্ব থেকে দূরে সরে গিয়ে ভার্চুয়াল জগতে বেশি সময় কাটাতে অভ্যস্ত হয়ে পড়ে। এর ফলে পড়া লেখা ও ব্যক্তিত্বের স্বাভাবিক বিকাশে বাধাগ্রস্ত হয়।’ মোবাইল ফোন আধুনিক জীবনের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। এর সঠিক ব্যবহার মানুষের জ্ঞান, দক্ষতা এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে, কিন্তু অতিরিক্ত ব্যবহার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে মোবাইল আসক্তি তাদের শিক্ষা, স্বাস্থ্য, চরিত্র গঠন এবং ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে। তাই মোবাইলকে নিষিদ্ধ না করে এর সঠিক ও পরিমিত ব্যবহার নিশ্চিত করাই সবচেয়ে কার্যকর সমাধান। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখা সম্ভব। সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, সৃজনশীল কর্মকা-ে অংশগ্রহণ এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারই একটি সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল প্রজন্ম গঠনের সহায়ক হতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
সংবাদ শিরোনাম
উদ্বেগ ও উৎকন্ঠায় অভিভাবক মহল’ নরসিংদীতে স্কুল-কলেজ শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হচ্ছে
-
আল আমিন নরসিংদী - আপডেট সময় ০২:৫১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- 20
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























