ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

পদোন্নতি ও পদনাম পরিবর্তনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মীদের মানববন্ধন

নেত্রকোনার কলমাকান্দায় পদোন্নতি, পদের নাম পরিবর্তন ও প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (৪ নভেম্বর) ব্যাংকটির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। ২০১৪ সালে ‘পল্লী সঞ্চয় ব্যাংক আইন’ অনুযায়ী প্রতিষ্ঠিত এ ব্যাংকটি সাবেক ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ধারাবাহিকতায় কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দারিদ্র?্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্যাংকটি। এতে প্রায় ১৯ হাজার জনবল কর্মরত রয়েছেন। তারা বলেন, ব্যাংকের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে একই পদে চাকরি করলেও পদের নাম পরিবর্তন ও পদোন্নতি পাচ্ছেন না। এতে তাদের মধ্যে হতাশা বাড়ছে। দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত থাকায় কর্মস্পৃহা কমে যাচ্ছে। এর প্রভাব পড়ছে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ও সুশাসনের ওপর। জনবল ও কর্মপরিধি বাড়লেও কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির সুযোগ না থাকায় ব্যাংকটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৩তম বোর্ড সভায় পদনাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করে ১৩ নভেম্বর ২০২৪ সালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। পরবর্তী সময়ে জনবল কাঠামো ঠিক রেখে পদোন্নতির লক্ষ্যে ১৩৯তম বোর্ড সভায় সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদনের প্রস্তাব ২৮ সেপ্টেম্বর ২০২৫ সালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। তবে দীর্ঘ সময় পার হলেও প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো এখনো অনুমোদিত হয়নি। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও হতাশা বাড়ছে। ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে দ্রুত এ কাঠামো অনুমোদন করা প্রয়োজন বলে তারা মনে করেন। মানববন্ধনে বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. শামছুল আরেফিন, নেত্রকোনা জেলা কমিটির সহসভাপতি শেখ ফরিদ আহম্মদ, জুনিয়র অফিসার আসমা আক্তার, আশরাফুল আলম ও আবুল কালাম আজাদ। বক্তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ব্যাংকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুত অনুমোদন করা হোক। এতে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হবে এবং ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল হবে।

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

পদোন্নতি ও পদনাম পরিবর্তনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মীদের মানববন্ধন

আপডেট সময় ০৩:০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬