ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক

সাভারের হেমায়েতপুর ও উলাইলে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
গতকাল বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরের পদ্মা মোড় সংলগ্ন এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ব্যবহার করলে উত্তেজিত বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকালে শ্রমিকরা হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরুদ্ধ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাগবিত-া ও একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষ চলাকালে সাভার মডেল থানার ওসির একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে চলা এই সহিংসতায় পুলিশ, গণমাধ্যমকর্মী এবং পথচারীসহ প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এদিকে একই সময় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়লে শ্রমিকরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। এর ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, শ্রমিকদের হামলায় সাভার মডেল থানার ওসি সাইফুল আলমসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়াও শ্রমিক, সাংবাদিক ও পথচারীসহ অর্ধশতাধিক
আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের তৎপরতায় মহাসড়কে যানবাহন চলাচলসহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে এবং পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক

আপডেট সময় ০৯:৪৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬