ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর পুনর্গঠিত পরিচালনা পর্ষদ সভা Logo প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গড়া দায়িত্ব আমাদের সবার Logo সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা Logo নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের Logo অবকাঠামো ও শিল্প খাতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনা প্রতিষ্ঠানের সমঝোতা Logo হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি Logo আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত ইসমাইল জবিউল্লাহ Logo দুম্বা পালন করে রাকিবের ভাগ্য বদল Logo শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
বোরহানউদ্দিনে সরকারি আব্দুল জব্বার কলেজে নবীন-বরণ অনুষ্ঠানে মোঃ হাফিজ ইব্রাহিম এমপি

প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গড়া দায়িত্ব আমাদের সবার

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম বলেছেন,আজ তোমরা যারা শিক্ষার্থীর, তারা আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে। তাই তোমাদেরকে সততা,দক্ষতা ও যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুধু ক্লাসের পরীক্ষায় বেশি নম্বর পেলেই হবে না, সকল ক্ষেত্রে তোমাদের সেরা হতে হবে। আদর্শ মানুষ হতে হবে। দেশকে ভালোবাসবে, মনে রাখবে, ‘সবার আগে বাংলাদেশ’। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গড়া দায়িত্ব আমাদের সবার।
তিনি গতকাল বৃহস্পতিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার সরকারি আবদুল জব্বার কলেজের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে আনন্দঘন পরিবেশে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মু.আনোয়ার-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাব আলী, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মোঃ আজম। অনুষ্ঠানে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজ শিক্ষক, বিএনপির নেতাকর্মীরা ও কলেজ শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর পুনর্গঠিত পরিচালনা পর্ষদ সভা

বোরহানউদ্দিনে সরকারি আব্দুল জব্বার কলেজে নবীন-বরণ অনুষ্ঠানে মোঃ হাফিজ ইব্রাহিম এমপি

প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গড়া দায়িত্ব আমাদের সবার

আপডেট সময় ১০:১৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬