ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি: গণহত্যাকারীদের এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না Logo পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টিতে আ. লীগের উসকানি রয়েছে: রিজভী Logo ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ:প্রধানমন্ত্রী Logo কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা Logo মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি : আইনমন্ত্রী Logo আজ ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন Logo রোনালদোকে ধরে রাখতে চেয়েছিলেন জেসুস Logo চার্জিং কেবলের মাথায় এমন খাঁজ কাটা থাকে কেন? Logo শীতে ব্যায়ামের আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি Logo ‘ভাঙা বুদ্ধিজীবী’ ঋত্বিক ঘটকের জানা-অজানা অধ্যায়

রোনালদোকে ধরে রাখতে চেয়েছিলেন জেসুস

বিদায়বেলা রোনালদোর প্রতি সম্মান প্রকাশ করেছেন জেসুস। ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণায় শেষ হয়েছে পর্তুগালের জার্সিতে তাঁর ২৩ বছরের পথচলা। বিদায়ের মুহূর্তে তাঁর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে আলোচনায় থাকা কোচ হোর্হে জেসুসও মুখ খুলেছেন। জানিয়েছেন, রোনালদোকে জাতীয় দলে ধরে রাখতে চেয়েছিলেন তিনি। এমনকি নিজের পরিকল্পনায় অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে প্রয়োজন বলেও মনে করেছিলেন পর্তুগাল কোচ।
পর্তুগিজ টেলিভিশন চ্যানেল ‘ক্যানাল ১১’-কে দেওয়া সাক্ষাৎকারে জেসুস বলেন, ‘প্রথম দল ঘোষণার আগেই আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। আমি তাকে পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলাম, কারণ আমার পাশে তার মতো অভিজ্ঞ খেলোয়াড়কে আমার ভীষণ প্রয়োজন ছিল। তবে আমি তার এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মেনে নিয়েছি।’
রোনালদোর বিদায়ের পর তাঁর প্রতি শ্রদ্ধা ও প্রশংসাও প্রকাশ করেছেন জেসুস। পর্তুগালের এই কোচের মতে, জাতীয় দলের জন্য রোনালদোর অবদান অসামান্য। তরুণ প্রজন্মের কাছে তিনি অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবেন। জেসুস বলেন, ‘রোনালদো বিশ্ব ফুটবলের একজন আইকন, পর্তুগালের এবং জাতীয় দলেরও প্রতীক। এত বছর ধরে সে জাতীয় দলকে অনেক কিছু দিয়েছে। সে পর্তুগালের তরুণদের জন্য অনুপ্রেরণার প্রতীক। তার অধিকাংশ সমর্থকই তরুণ।’
আল নাসরে এক বছর একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন জেসুস। রোনালদোর প্রতি সম্মান জানাতে পর্তুগাল ফুটবল ফেডারেশনের অডিটোরিয়ামে তাঁর বড় একটি ছবি রাখার ব্যবস্থাও করেছেন বলে জানিয়েছেন কোচ। যাতে জাতীয় দলের তরুণ খেলোয়াড়েরা প্রতিদিন তাঁর ক্যারিয়ার ও অর্জন থেকে অনুপ্রেরণা নিতে পারেন।
তবে জেসুসের সঙ্গে রোনালদোর সম্পর্ক সাম্প্রতিক সময়ে মোটেও স্বস্তিদায়ক ছিল না। গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে নরওয়ের বিপক্ষে ম্যাচে একাদশে জায়গা পাননি রোনালদো। বদলি হিসেবেও মাঠে নামানো হয়নি তাঁকে। এরপর ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে কোপেনহেগেনে দলের ক্যাম্প ছেড়ে চলে যান পর্তুগিজ অধিনায়ক। কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তুলেছিলেন তিনি।
ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাঁকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করে এবং জরিমানাও করে।
শেষ পর্যন্ত অবশ্য রোনালদোর সিদ্ধান্ত মেনে নিয়েছেন জেসুস। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করা পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার বিদায়ে পর্তুগালের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। ২০০৩ সালে অভিষেকের পর ২০১৬ সালে ইউরো এবং ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি: গণহত্যাকারীদের এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না

রোনালদোকে ধরে রাখতে চেয়েছিলেন জেসুস

আপডেট সময় ১০:৪৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬