যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়ার মাত্র কয়েক দিনের মাথায় নতুন রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা আব্দুল সাঈদ।
তীব্র বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী প্রচারণাকে পেছনে ফেলে ঐতিহাসিক জয় পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে চালু করেছেন ‘হাবিবি প্যাক’ (ঐধনরনর চঅঈ)।
আরবি শব্দ ‘হাবিবি’-র অর্থ “আমার প্রিয়” বা “আমার বন্ধু”। মার্কিন নির্বাচনী রাজনীতিতে এই পরিভাষাটি বেশ অভিনবভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন আব্দুল সাঈদ।
এর আগে নিজের ঐতিহাসিক বিজয় ভাষণে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে তিনি বলেছিলেন, “জেডি, হাবিবি, আগামী জানুয়ারি মাসে আমাকে শপথবাক্য পাঠ করাতে আপনি সংবিধানগতভাবে বাধ্য-এটাই এক সুস্বাদু বিদ্রূপ!”
মূলত নির্বাচনী প্রচারণায় রিপাবলিকানদের আক্রমণ ও সমালোচনার জবাবে তিনি এই শব্দটি প্রতীকী অর্থে ব্যবহার করে আসছেন।
বিশ্লেষকদের মতে, আব্দুল সাঈদের এই ‘হাবিবি প্যাক’ গঠন মার্কিন মূলধারার রাজনীতিতে প্রান্তিক বা অভিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর আরও জোরালো করতে এবং নতুন রাজনৈতিক সমীকরণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গত মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর হিসেবে বিজয়ী হন আব্দুল সাঈদ। আগামী বছরের ৩ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে সেনেটর হিসেবে শপথ গ্রহণ করবেন। সূত্র: আল জাজিরা।
সংবাদ শিরোনাম
‘হাবিবি প্যাক’ চালু, সিনেটর নির্বাচিত হয়েই চমক এল-সায়েদের
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০৯:১৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























