ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

সীতাকুন্ডে আগাম শীতকালীন সবজিতে বাড়ছে চাষীদের আগ্রহ

সীতাকুন্ডে রূপবান শিমসহ শীতকালিন সবজি চাষে কৃষি পরিবারে বাড়ছে আগ্রহ। উপজেলার বিভিন্ন প্রান্তে কৃষি জমিতে দেখা যাচ্ছে সবজি বিপ্লব। উপজেলার পূর্ব সৈয়দপুর, বগাচতর, মহানগর, পশ্চিম সৈয়দপুর, কেদারখীল, ভাটেরখীল, মুরাদপুর, গুলিয়াখালী, অলিনগর, নড়ালিয়া ও আকিলপুরে রূপবান শিমসহ আগাম শীতকালিন সবজির বাম্পার ফলনে কৃষি জমির বাজারমূল্য‘সহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভৌগোলিক গুরুত্ব। উৎপাদিত সবজির মধ্যে শিম ছাড়াও বরবটি, ঝিঙ্গা, শসা, মূলা, ঢেঢ়স, বেগুন, মিষ্টিকুমড়া, মিষ্টি লাউ, জালিকুমড়া, চালকুমড়া, কইডা ও চিচিঙ্গা‘সহ বিভিন্ন হাইব্রীড জাতের আগাম শীতকালিন সবজি। উপজেলার দক্ষিণ মহাদেবপুরে শামসুর নুরের ১৮ শতক জমিতে এবার রূপবান শিম গাছের ফুল ও লতায় মাচা ভরে গেছে। রূপবান শিমের মাচায় ফুল-ফলের গন্ধে দারুণ খুশি কঠোর পরিশ্রমী এ চাষী। শিমের বাম্পার ফলনে শামসুর নুরের পরিবারে বিরাজ করছে স্বপ্নের আলো। পার্শ্ববর্তী জমিতে মাচার ফাঁকে বালাইনাশক স্প্রে করছে আরেক সফল চাষী সফিউল আলম। এবার বসতবাড়ী সংলগ্ন রেলওয়ের পরিত্যক্ত জমিতে রূপবান শিম ও বিভিন্ন হাইব্রীড জাতের লাউ চাষ করেছেন তিনি। সচেতন এ চাষী জানান, বিভিন্ন পোকা-মাকড়, সাদা মাছি ও লাউ ছিদ্রকারী পোকার আক্রমন থেকে রক্ষায় নিয়মিত স্প্রে করছি। তিনি লাউ উৎপাদনে ভালো বাজার মূল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানান। সীতাকুন্ড বাজারে দক্ষিণ মহাদেবপুরের সবজির ব্যাপক চাহিদা থাকার কথা জানান স্থানীয় বাসিন্দা পৌরসদরস্থ চিকিৎসক ডা. মো. কামাল উদ্দিন। পূর্ব সৈয়দপুর থেকে কাজী এনামুল বারী দৈনিক আজকের চট্টগ্রাম‘কে বলেন, এক সময় সৈয়দপুর মৌজার উপকূলীয় কৃষি জমির ক্রেতা খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য ছিল। তখন কৃষি জমি বিক্রি হতো নামমাত্র মূল্যে। উপকূলীয় এলাকায় সবজির বাম্পার ফলনে বর্তমানে সেই দিন আর নেই। এখন অবহেলার পরিবর্তে দেখা দিয়েছে সম্ভাবনা। সীতাকু- পৌরসদর ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি নুর মোহাম্মদ বলেন, চাষীরা পর্যাপ্ত প্রশিক্ষণ ও কারিগরী সহায়তা পেলে আগাম শীতকালীন সবজির গুনগতমান ও উৎপাদন আরো বৃদ্ধি পাবে। উপজেলার কৃষি কর্মকর্তারা জানান, সীতাকুন্ডে আগাম শীতকালিন সবজি উৎপাদনে চাষীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ফসলি জমিগুলো কয়েক দফা পরিদর্শন করা হয়েছে। উৎপাদন বৃদ্ধিতে চাষীদের প্রয়োজনীয় প্রশিক্ষণসহ কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

সীতাকুন্ডে আগাম শীতকালীন সবজিতে বাড়ছে চাষীদের আগ্রহ

আপডেট সময় ১১:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬