ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

“সমবায় শক্তি সমবায়-ই মুক্তি, করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ০৮ নভেম্বর (রবিবার) চকরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় এবং মাতামুহুরী উপজেলার যৌথ উদ্যোগে চকরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘সুগন্ধা’-তে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা সমবায় অফিসার জনাব রমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম। তিনি তাঁর বক্তব্যে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে সমবায়ের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি মোহাম্মদ জামিল ইব্রাহিম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন চকরিয়া উপজেলা সমবায় অফিসার জনাব রমিজ উদ্দিন। বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব শফিউল আলম, মাতামুহুরী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি মোহাম্মদ জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া সিটি ও মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোং ফখরুদ্দিন ফরায়জী, আলোচনা সভায় বক্তারা সমবায় আন্দোলনের পরিধি আরও বিস্তৃত করে দেশের বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা তৈরির আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় সমবায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে আগত অতিথিদের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উপজেলার শ্রেষ্ট সমবায়ীদের মাঝে ক্রেষ্ট বিতরন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

আপডেট সময় ১১:৪৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬