ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

ফরিদপুরে ৮ যুবকের আমৃত্যু কারাদন্ড প্রদান করেছে আদালত

ফরিদপুরে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ঘটনার ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে আট যুবককে আমৃত্যু কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদ- দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁদের কারাগারে পাঠানো হয়। দ-প্রাপ্তরা হলেন শাহীন শেখ(২৬), জয় শেখ(২৫), রহিম মোল্লা(২৫), মনির শেখ(৩০), হৃদয় খা(২৫), ইলিয়াস শিকদার(৪০), মোস্তাক শেখ(৩১) ও রিয়াজ শিকদার (২৫)। তাঁরা সবাই ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী ও ভূয়ারডাঙ্গী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানাগেছে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ফেসবুকে পরিচয় হওয়া এক বন্ধুর সঙ্গে দেখা করতে ফরিদপুরে আসে ওই কিশোরী। বন্ধুর আসতে দেরি হওয়ায় সে শহরতলির ধলার মোড় এলাকায় নদীর পাড়ে ঘুরতে যায়। এ সময় নদীর পাড়ে কাশবনের কাছে অপেক্ষমাণ আটকে যুবক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
ভিডিওটি পুলিশের নজরে আসে প্রায় আট মাস পর। ২০২০ সালের ৫ আগস্ট ভুক্তভোগীর অনুপস্থিতিতে ঘটনার সত্যতা পাওয়ার পর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে প্রথমে শাহীন নামে একজনকে আটক করা হয়। পরে শনাক্ত করে অন্য সাতজনকেও গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আইয়ুব আলী তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জানুয়ারি আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীকে পাওয়া যায়নি। তবে পুলিশ দায়িত্বের জায়গা থেকে মামলা করে তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনে। পরবর্তী সময়ে আসামিরা একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং নিজেদের দোষ স্বীকার করেন। এ ছাড়া ভিডিওটির ফরেনসিক পরীক্ষায় এর সত্যতা এবং ভিডিওতে থাকা আসামিদের পরিহিত পোশাকের বিষয়টিও প্রমাণিত হয়। তিনি আরও বলেন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে আদালত সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে সমাজে বার্তা গেল, এ ধরনের অপরাধ করে পার কারে পাওয়ার সুযোগ নেই।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

ফরিদপুরে ৮ যুবকের আমৃত্যু কারাদন্ড প্রদান করেছে আদালত

আপডেট সময় ১১:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬