ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৫নং বালিখাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন এ.এইচ.এম. রফিক। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকা-, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি এলাকায় নিজের অবস্থান তৈরি করেছেন। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে এখন তাঁর লক্ষ্য দলীয় সমর্থন অর্জন। জানা গেছে, এ.এইচ.এম. রফিক তারাকান্দা উপজেলা শাখার তারেক রহমান যুব পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকা-ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন তিনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার চলাচলের অনুপযোগী বিভিন্ন সড়ক সংস্কারে ব্যক্তিগত অর্থায়নে উদ্যোগ নেওয়া এবং বিভিন্ন মাদ্রাসার উন্নয়নমূলক কাজে আর্থিক সহযোগিতা করার মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর উদ্যোগ তাঁকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাঁকে নিয়ে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে বলে দাবি করছেন তাঁর সমর্থকেরা। তাঁদের প্রত্যাশা, দলীয় সমর্থন পেলে আগামী নির্বাচনে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পথ সুগম করতে হলে দলীয় সমর্থন অর্জনের পাশাপাশি সাধারণ
সংবাদ শিরোনাম
তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এ.এইচ.এম. রফিক, প্রত্যাশা দলীয় সমর্থন
-
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় ০৮:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- 7
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















