ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মোঃ কালাচাঁদ(৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে বলে জানাগেছে। সোমবার দিবাগত রাত ২ টার দিকে (মঙ্গলবার) ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী (কিশোর-তনয়) লোকাল পরিবহনের বাসের চালক ছিলেন। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ফরিদপুর-ব-১১-০১৮২। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অগ্নিকা-ের কারণ ও জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এরকম ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সংবাদ শিরোনাম
ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের
-
বিলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি - আপডেট সময় ০৮:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















