ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান Logo অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি

ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় স্পেন

ইউরোপিয়ান ফুটবলে চলতি সপ্তাহের শেষের ম্যাচগুলোর পর শুরু হচ্ছে আন্তর্জাতিক বিরতি। উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে বাকি থাকা দুটি করে ম্যাচ খেলবে ইউরোপের অধিকাংশ দল। এর মধ্যে প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। তবে এই ম্যাচে লামিনে ইয়ামাল ও মিকেল ওয়ারাজাবালকে পাচ্ছে না বিশ্বচ্যাম্পিয়নরা।
গত রোববার বার্সেলোনার হয়ে ৯০ মিনিট মাঠে ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। ম্যাচে চোট না পেলেও ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করছেন তিনি। অন্যদিকে ফ্লুতে আক্রান্ত হওয়ায় রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল সোসিয়েদাদের ম্যাচে খেলতে পারেননি ওয়ারাজাবাল। এখনো ফ্লু থেকে পুরোপুরি সেরে ওঠেননি তিনি।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে এই দুই খেলোয়াড়কে পাওয়া যাবে না। তবে আগামী রোববার মেট্রোপলিটানো স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তারা দলের সঙ্গে যোগ দিতে পারেন।
ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই খেলোয়াড় আগামী কয়েক দিনের মধ্যে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। মেট্রোপলিটানো স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাদের পাওয়ার লক্ষ্য রয়েছে।’
চার ম্যাচে চার জয়ে এরই মধ্যে নেশন্স লিগের পরবর্তী পর্ব নিশ্চিত করেছে স্পেন। ফলে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পেলেও খুব বেশি দুশ্চিন্তায় থাকার কথা নয় তাদের।
আগামী ১৫ নভেম্বর ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। গ্রুপের শীর্ষ দুই দলের এই লড়াইয়ে আক্রমণভাগের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে পাওয়াটা স্পেনের জন্য বড় স্বস্তি হতে পারে।

ট্যাগস :

দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি

ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় স্পেন

আপডেট সময় ১০:২১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬