দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদান হয়রানি সহ নানান অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন এই অভিযান পরিচালনা করে। জানা গেছে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে হয়রানি, গুরুত্বপূর্ণ পরীক্ষার নিরীক্ষা যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ফেলে রেখে সরকারি অর্থ অপচয়, হাসপাতালের অভ্যন্তরে দালালদের দৌরাত্ম ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলার অভিযোগ ছিল। এসব অভিযোগের সততা যাচাই করতে দুদক জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযান কালে হাসপাতাল থেকে গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়। দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, বেশ কিছু অভিযোগের সততা যাচাই করতে আমরা অভিযান চালিয়েছি। অভিযান কালে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেছি। জব্দকৃত কাগজগুলো যাচাই বাছাই করে দুদক প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে, পরবর্তীতে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ শিরোনাম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
-
মোসলেম উদ্দিন দিনাজপুর - আপডেট সময় ০১:২৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- 1
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















