অবশেষে উপজেলা প্রশাসনের নজরে এসেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টেপরী এলাকার রাস্তায় খড়, ধান ও গোবর শুকানোর কারণে সৃষ্ট জনদুর্ভোগের বিষয়টি। বিভিন্ন অভিযোগ এবং গতকাল ‘ঝযধয অষধস চৎবংং’ ফেসবুক আইডিতে বিষয়টি প্রচারের পর ১১ নভেম্বর বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে রাস্তা থেকে জনদুর্ভোগ সৃষ্টিকারী খড় অপসারণ করা হয়েছে। বুধবার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার নির্দেশনায় টেপরী এলাকায় রাস্তার ওপর শুকাতে দেওয়া খড় অপসারণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে রাস্তা পরিষ্কার করার কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি স্থানীয় জনগণকে রাস্তায় খড়, ধান ও গোবর না শুকানোর বিষয়ে সচেতন করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, সাধারণ মানুষের চলাচলের রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। রাস্তায় খড়, ধান ও গোবর শুকানোর কারণে পথচারীসহ যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হয়। এ ধরনের কার্যক্রম বন্ধে আগামীকাল থেকে মাইকিং করা হবে। এরপরও কেউ রাস্তা থেকে এসব না সরালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, জনসাধারণের নির্বিঘেœ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের এমন তদারকি ও কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
সংবাদ শিরোনাম
দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা
-
ছানোয়ার হোসেন (দৌলতপুর) মানিকগঞ্জ - আপডেট সময় ০১:২৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















