ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

খুলনার খানজাহান আলী থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

খুলনার ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেসক্লাবের উদ্যোগে গতকাল সন্ধ্যায় ৭ টায় পথেরবাজাস্থ’ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশারের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ওসি মোঃ আবুল বাশার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক উল্লেখ করে সকলে মিলেমিশে একসাথে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিয়া বদরুল আলম। এসময় উপস্থিত ছিলেন, অত্র ক্লাবের প্রধান উপদেষ্টা আবু হামজা (বাঁধন), উপদেষ্টা আনন্দ কুমার স্বর, ও উপদেষ্টা সুমন সরদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবু দাউদ (ইমরান) সেক্রেটারী মুজিবর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মমিনুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ ইউসুফ শেখ, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান আকুঞ্জী রাজা, মোঃ আল আমিন খান, ওয়ালিউল্লাহ, সুব্রত বিকাশ মন্ডল, শেখ রাহুল হোসেন, এসএম জয়নুল হোসেন প্রমুখ। সভায় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং পুলিশের সাথে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। মতবিনিময় সভা শেষে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

খুলনার খানজাহান আলী থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

আপডেট সময় ০৪:৪৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬