ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি Logo বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে পড়েছে Logo সরকারিভাবে নির্মাণাধীন পাকা সড়কের কথা বলে জনগণের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ! Logo নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo নানা আয়োজনে ‘আকবরিয়া বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত Logo ব্রহ্মপুত্র নদীর চরে প্রভাবশালী ও কর্তৃপক্ষের যোগসাজসে অপরিকল্পিতভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা Logo কালীগঞ্জ সরকারি এমইউ কলেজে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার Logo দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা Logo দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কুড়িগ্রাম সদর উপজেলার জাহিদ হাসান ওরফে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত সাত আসামির মধ্যে ছয়জনকে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এজাহারভুক্ত সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন মামলার বাদী নিহতের বাবা রফিকুল ইসলাম। এ বিষয়ে বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীরা। পড়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। আবেদন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা কেকতির পাড় গ্রামে জাহিদ হাসান ওরফে বছিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার। তদন্ত শেষে ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন তিনি। তবে ওই প্রতিবেদনে এজাহারভুক্ত সাত আসামির মধ্যে একজনকে রেখে বাকি ছয়জনকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী। পুলিশ সুপারের কাছে দেওয়া আবেদনে বাদীপক্ষের দাবি, মামলার প্রধান আসামি জিজ্ঞাসাবাদে নিজের পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টি এড়িয়ে গিয়ে হত্যাকা-ে জড়িত হিসেবে তাঁর বন্ধুদের নাম উল্লেখ করেন। পরবর্তী সময়ে তদন্ত প্রতিবেদনে এজাহারভুক্ত পরিবারের ছয় সদস্যকে বাদ দিয়ে বন্ধুদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, হত্যাকা-ের ঘটনাস্থল ছিল প্রধান আসামির বাড়ির আঙিনা। সেখানে জাহিদ হাসান ওরফে বছিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। বাদীপক্ষের দাবি, মামলার বিবরণ ও প্রাসঙ্গিক আলামত বিশ্লেষণ করলে প্রধান আসামির পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। এ ছাড়া নিহত জাহিদ হাসানের স্ত্রীর সঙ্গে প্রধান আসামির অনৈতিক সম্পর্ক ছিল বলে আবেদনে অভিযোগ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল এবং বিষয়টি নিয়ে একাধিকবার সালিস-বৈঠকও হয়েছিল বলে দাবি করা হয়। বাদীপক্ষের আশঙ্কা, তদন্তে এসব বিষয় যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। ফলে প্রকৃত অপরাধীরা বিচারের আওতার বাইরে থেকে যেতে পারেন। এ অবস্থায় মামলার সব দিক পুনরায় খতিয়ে দেখা, বাদ পড়া এজাহারভুক্ত আসামিদের সংশ্লিষ্টতা যাচাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম। মানববন্ধনে মোছাঃ আয়শা বেগম, আরিফা বেগম,মোঃ খায়রুজ্জামান, আলআমীন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি

কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ০১:২৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬